ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না'
  • তিন মাসের ব্যবধানে ববির আরেক ছাত্রীর আত্মহত্যা

    তিন মাসের ব্যবধানে ববির আরেক ছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের  জুন মাসের ৯ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী শিফা নূর ইবাদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । এর তিন মাস হতে না হতেই ববির আরেক  ছাত্রী সুপর্ণা দাস একই পথ বেছে নিন ।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের  সুপর্ণা দাস নামে এ সাবেক ছাত্রীকে  তার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি এলাকার শ্যামল দাসের কন্যা।

    শুক্রবার (  ৬ সেপ্টেম্বর )  সকাল ৬টায় ঐ ছাত্রী বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম ।

    বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে শুনেছি। লাশ মেডিকেলে রয়েছে।

    বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন, মেহেন্দিগঞ্জের গ্রামের বাড়িতে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ হাসপাতালে রয়েছে।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পরিবার থেকে থানায় কেউ কিছু জানায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি কল করে বিষয়টি জানিয়েছে। বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

    লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী কোতোয়ালি মডেল থানার এসআই মাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে। কি কারণে আত্মহত্যা করেছে পরিবার জানাতে পারেনি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
     
    উল্লেখ্য , বরিশালে বিশ্ববিদ্যালয়ে গত এক বছরের ব্যবধানে চার ছাত্রী আত্মহত্যা করেছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ