ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

    মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মানহানির একটি মামলা থেকে খালাস দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবদুল আলীম এ আদেশ দেন।

    আদালতের পরিদর্শক নন্দন কান্তি ধর গণমাধ্যমকে বলেন, এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক।

    তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে ইংল্যান্ডের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার জেরে ২০১৫ সালের ২৪ এপ্রিল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী আসাদুজ্জামান খান তুহিন মামলাটি দায়ের করেছিলেন।

    আদালতের পেশকার তাজুর ইসলাম জানান, ২০১৮ সাল থেকে ছয় বছর ধরে বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেননি। সেজন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে দিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ