ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’
  • বরিশালে দুই বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি

     বরিশালে দুই বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার সই করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।

    স্মারকে উল্লেখ করা হয়, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্না হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন এবং তা তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

    বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে বরিশাল বারের সাবেক সভাপতি ও সদররোডস্থ জামে বায়তুল মোকাররম মসজিদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে।

    ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মুসল্লিদের উদ্যোগে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও করা হয়।  

    অন্যদিকে ৫ আগস্টের পর সদস্য সচিব আরমান সিকদার নুন্নার বিরুদ্ধেও এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ওঠে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ