ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে

    সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    সোমবার (২৩ সেপ্টেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

    বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।


    এর আগে, ঢাকায় বারিধারার নিজ বাসভবন থেকে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর সোমবার ভোরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আনা হয়।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভোরে ঢাকা থেকে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে বরিশাল নিয়ে আসা হয়। বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    প্রসঙ্গত, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অভিযোগে জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করে বিএনপি। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ