ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

    সাংবিধানিক সংকট যেন না হয়, সতর্ক থাকতে বললো বিএনপি

    সাংবিধানিক সংকট যেন না হয়, সতর্ক থাকতে বললো বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বৈরাচার এবং তাদের দোসরা দেশে সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

    তিনি বলেন, দেশে যেন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক নির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।


    নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখেছি পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের চেষ্টা করছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি যেন কেউ কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না করতে পারে সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

    দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কার হতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ