ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • এখনই হোয়াইট হাউসে বসা হচ্ছে না ট্রাম্পের, ৭৪ দিনের অপেক্ষা

    এখনই হোয়াইট হাউসে বসা হচ্ছে না ট্রাম্পের, ৭৪ দিনের অপেক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনে জিতে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হননি ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক দায়িত্ব পেতে তাকে আরও ৭৪ দিন অপেক্ষা করতে হবে।

    খবর বিবিসির। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট কমলা হ্যারিস। মঙ্গলবারের নির্বাচনে জেতার পর তিনি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দনও জানিয়ে দিয়েছেন।  

    এ নির্বাচনে জয়ের মাধ্যমে হোয়াইট হাউসের পথে উঠে গেলেন ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আগে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।  

    ডোনাল্ড ট্রাম্প আবার ফিরতে যাচ্ছেন তার ওভাল অফিসে। তবে এতে দুই মাসেরও বেশি সময় লেগে যাবে। শীর্ষ পদগুলোতে কাদের বসাবেন, তাদের তালিকা ঠিক করছেন সাবেক এ প্রেসিডেন্ট।

    যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি যুক্তরাজ্যের চেয়ে অনেক আলাদা। গত জুলাই মাসে স্যার কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে বসানো হয় ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, এমনকি ঋষি সুনাক তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার আগেই।

    আটলান্টিকজুড়ে এ প্রক্রিয়া কিছুটা ভিন্ন। এতে বেশ সময় লেগে যায়।

    ট্রাম্প ২০ জানুয়ারির আগে অভিষিক্ত হতে পারবেন না। সেই পর্যন্ত জো বাইডেন ক্ষমতায় থাকবেন। তবে তিনি রাজনৈতিকভাবে অনেকটা সীমাবদ্ধ পরিস্থিতিতেই থাকবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ