ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ঘুষ নেওয়া সেই করণিক বরখাস্ত

    ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ঘুষ নেওয়া সেই করণিক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় জমির দলিল সম্পাদনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছেও ঘুষ গ্রহণের দায়ে সাব-রেজিস্ট্রি অফিসের সেই করণিক রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা স্বাক্ষরিত পত্রে ২৩ জুন তাকে বরখাস্ত করা হয়।

    জানা যায়, ব্যাংক থেকে লোন নিতে জমি বন্ধকি রেজিস্ট্রি দলিল সম্পাদনের জন্য ২২ জুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম রফেল কুষ্টিয়া সাবরেজিস্ট্রি অফিসে আসেন। দলিলটি সম্পাদনের পর রেজিস্ট্রি অফিসের করণিক রফিকুল ইসলাম মুকুল ও পিওন আক্কাস তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ আদায় করেন ঐ দুই কর্মচারী।

    ঘুষ আদায়ের ভয়াবহ এ চিত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেলের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উঠে আসে। ঘটনাটি নিয়ে ইত্তেফাকসহ অন্য পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পরবর্তী সময়ে সাবরেজিস্ট্রি অফিসের করণিক রফিকুল ইসলাম মুকুলকে বরখাস্ত করা হয়। তবে পিওন আক্কাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, করণিক মুকুল এর আগেও ঘুষের টাকাসহ গ্রেফতার হন।

    কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা সত্যতা স্বীকার করে জানান, দোষী প্রমাণিত হওয়ায় অভিযুক্ত করণিক রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ