ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

    শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহম্মদ।

    দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

    মামলার আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও ছেলে তানভীর আহমেদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরীন রাখি। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর দুটি ধারা ছাড়াও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ