ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • অভিনেত্রী দেবশ্রীকে নিয়ে যা বললেন শ্রীলেখা

    অভিনেত্রী দেবশ্রীকে নিয়ে যা বললেন শ্রীলেখা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী দেবশ্রী রায়ের উদ্দেশে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় কলম ধরেছেন মিরাক্কেলখ্যাত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

    আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি হুবহু দেয়া হলো-

    প্রিয় চুমকিদি,

    বেশ কিছু দিন ধরে দেখছি, তোমায় নিয়ে নোংরামি হচ্ছে। ইচ্ছে করেই মুখ খুলিনি। নোংরামিকে পাত্তা দেব না বলে। তোমার কলমে তোমার ছোট্ট অভিমান, ‘এক জন অভিনেত্রীও এখনও পর্যন্ত টুঁ শব্দ করলেন না!' আমি তাই মুখ খুললাম। তুমি আমাদের সবার ভীষণ আদরের, সম্মানের। অনেক কিছু দিয়েছ টলিউডকে। আমরা তোমায় দেখে অনেক কিছু শিখেছি। তার পরেও বলছি, এখনও আশা কর তুমি? এখন অভিনেত্রীরাই অভিনেত্রীদের শারীরিক গঠন, খামতি নিয়ে কথা বলে মজা পান! ওঁদের এ সবে কিচ্ছু যায়-আসে না।

     সময়টা বড্ড খারাপ, চুমকিদি। মানুষ তার থেকেও। তুমি কাউকে ক্ষমা করো না। দরকারে মুখের উপর সপাটে জবাব দাও। মন্তব্য আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু পাত্তা দিও না। ভুলেও মনখারাপ করো না। তোমার প্রসঙ্গে বলি, বেশ কিছু দিন ধরেই মানবিকতার, নৈতিকতার এই অবনতি দেখছি। জান তো, রাজনীতি আর সংস্কৃতি পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত? তুমি প্রথমটি থেকে সরে এসেছ। কিন্তু দ্বিতীয়টিকে এড়াবে কী করে? এখন এটাই বাংলার সংস্কৃতি। পারিবারিক শিক্ষাটাও সে রকমই। সবাই ঝটপট হাতে মুঠোফোন পেয়ে যাচ্ছে। টিকটক, রিল ভিডিয়ো কত কী বানিয়ে ফেলছে! সে সব নেটমাধ্যমে ভাগ করে নিচ্ছে। এ সবের মধ্যে দিয়েই যেন তারস্বরে একটা কথাই বলছে, 'আমাকে দেখুন...'!

    এদের কাছে তুমি সহানুভূতি আশা করো?

    এরা আমাদের, অভিনেত্রীদের ভিন গ্রহের জীব ভাবে। ভাবে, আমরা যেন জন্মেই নাম-যশ-অর্থ-খ্যাতি সব পেয়ে গিয়েছি। বোঝেই না, কত ব্যথা, অপমান লুকিয়ে তুমি দেবশ্রী রায় হয়েছো। কত চোখের জল মুছে আমরা যে যার মতো করে পরিচিতি পেয়েছি। আসলে ওরা আমাদের হিংসা করে। ঈর্ষাও করে। ভয় পায়। রেগে যায়। ওদের প্রশ্ন, আমরা কেন এত পাব? সেই জ্বালা, সেই নিরাপত্তাহীনতা, হীনমন্যতা থেকে ওরা আমাদের অপমান করে। আমাদের মই বানিয়ে এরা আসলে জনপ্রিয়তার সিঁড়িতে চড়তে চায়। সেই জায়গা থেকে বয়স নিয়ে, রূপ নিয়ে, শরীর নিয়ে কটাক্ষ ছোড়ে। মূল্যবোধ, মানুষকে সম্মান দেওয়ার অনুভূতিটাই আস্তে আস্তে মরে যাচ্ছে। এরা বোঝে না, একদিন এদেরও বয়স হবে।

    তোমার ‘কলকাতার রসগোল্লা’ একটা সময় সবার মুখে মুখে ফিরত। আজ সেই গান দিয়ে তোমায় অপমান! সত্যিই কিচ্ছু বলার নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ