ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আমি নিখুঁত নই, অবশেষে কেন এ কথা বলেন আনুশকা?

    আমি নিখুঁত নই, অবশেষে কেন এ কথা বলেন আনুশকা?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    আনুশকা শর্মা। ২০০৮ সালে বলিউডে পা রাখার পর থেকেই নিজেকে নিয়ে সাবধানী তিনি। প্রথম সারির অন্যান্য নায়িকার তুলনায় তার বিতর্কের তালিকা অনেকটাই ছোট। তবে ২০১৪ সালে তার ঠোঁটের গঠনের পরিবর্তনকে কেন্দ্র করে ঝড় ওঠে বলিউডের অন্দরে। অনুরাগীমহলেও উঠতে থাকে নানা প্রশ্ন।

    ‘কফি উইদ করন’-র একটি পর্বে পরিচালক অনুরাগ ক্যাশপের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন আনুশকাও। তখনই প্রথম তার ঠোঁটের গঠনে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরই সেই সাক্ষাৎকারের বিভিন্ন ছবি এবং ক্লিপিংস ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। চলতে থাকে অবিরত ট্রোলিং।

    পরবর্তী সময় আনুশকা জানিয়েছিলেন সাময়িকভাবে ‘লিপ এনহ্যান্সিং টুল’ ব্যবহার করেছিলেন তিনি। কোনও রকম লিপ জব বা সার্জারি তিনি করাননি। ‘বম্বে ভেলভেট’ ছবিতে তার চরিত্রের জন্যই এই পদক্ষেপ করেছিলেন তিনি। অনুরাগীদের থেকে কিছু লুকিয়ে রাখতে চাননি বলেই নাকি এ কথা সামনে এনেছিলেন অভিনেত্রী। আনুশকার কথায়, “আমি মানুষ, আমি নিখুঁত নই।” তবে বিতর্কের ভয়ে মিথ্যার আশ্রয় নিতে রাজি ছিলেন না তিনি।

    এত বিতর্কের পরও শেষমেশ বক্স অফিসে বাজিমাত করতে পারেনি অনুরাগ ক্যাশপ পরিচালিত ‘বম্বে ভেলভেট’। এই ছবিতে আনুশকার বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। খল চরিত্রে দেখা গিয়েছিল পরিচালক-প্রযোজক করন জোহরকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ