ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • লঞ্চে তাস খেলায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০

    লঞ্চে তাস খেলায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বাউফলে লঞ্চঘাটে তাস খেলা নিয়ে বিরোধের জেরে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বগা লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।


    প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টায় সুন্দরবন-১৪ লঞ্চটি বগা ঘাটে পৌঁছালে রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) এবং যাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইশরাফিল (১৮) সহ অন্তত ১০ জন আহত হন। 

    লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস বলেন, রোববার সন্ধ্যা ৭টায় লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে। রাতে চার যুবক লঞ্চে তাস খেললে তাবলিগ জামাতের কয়েকজন তাদের নিষেধ করেন, যা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। লঞ্চ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি তখন শান্ত হলেও, পরের দিন সকালে বগা ঘাটে পৌঁছানোর পর পূর্বের ঘটনার জেরে হামলা চালানো হয়। 

    তাবলিগ জামাতের সদস্য সুজন বলেন, তাদের ৪৫ সদস্যের দলটি সাদপন্থিদের ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চে ওঠে। রাতে তাস খেলা নিয়ে তাদের আমির মো. ডালিমের সঙ্গে তর্কবিতর্ক হয়। সকালে রুহুল আমিন ও আরও ২০-২৫ জন লঞ্চে উঠে তাদের ওপর হামলা চালায়। লঞ্চ স্টাফরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়। 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তার নজরে এসেছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ