ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গণহত্যা: হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে ২ মাস সময়

    গণহত্যা: হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে ২ মাস সময়
    জনরোষের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। অন্য আসামিদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক স্বৈরাচার শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আগামী ২০ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন আদালত।

    পতিত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিকে হাজিরের পর পৃথক মামলায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    অন্য মামলায় গ্রেপ্তার থাকা ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গণহত্যার মামলায় ২০ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।  

    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালতে সব আসামির পক্ষে ওকালতনামা জমা দেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।  

    এদিন ট্রাইব্যুনালে ১৬ জন আসামিকে হাজির করা হয়। তারা হলেন হাসিনার সরকারের মন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ