ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পথশিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা গ্রেফতার

    পথশিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ৯ বছর বয়সি এক পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোসলেম (৬৫) নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার হেউলিবুনিয়া নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
     
    জানা যায়, ভুক্তভোগী ওই শিশুটির মা প্রতিবন্ধী এবং বাবা ভিক্ষাবৃত্তি করেন। এ কারণে শিশুটির দেখভালের দায়িত্বে কেউ নেই। তাই শিশুটি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এ সুযোগে প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করেন হাসপাতাল কম্পাউন্ডের ঝালমুড়ি বিক্রেতা মোসলেম।
     
    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই একটি শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে বরগুনা সদর হাসপাতালে আছে। পরে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে ভুক্তভোগী শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তা মেডিকেল পরীক্ষা শেষে বোঝা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ