ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা মণি’র অর্থসহায়তা

    বরগুনায় মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মন্টু দাস হত্যা

    বরগুনায় মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মন্টু দাস হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হত্যার ঘটনায় শোকে স্তব্ধ পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার সকাল সাড়ে ৮ টায় বরগুনা শহরের কালীবাড়িতে ওই বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।  এ সময় তিনি তারেক রহমানের পক্ষে এক লাখ নগদ টাকা তার হাতে তুলে দেন।

    এর আগে গতকাল রোববার শোকাহত পরিবারটির সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সে সময়  এই পরিবারটিকে আর্থিক সহায়তা পাশাপাশি সাধ্যমতো পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। 

    বরগুনা পৌর এলাকার ওই পরিবারটি বলছে,  গত ৪ মার্চ বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণিতে পড়া কিশোরীকে (১৪) এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে।  এরপর মেয়েটিকে ধর্ষণ করা হয়।  পরের দিন সকালে ওই কিশোরীকে স্থানীয় পার্কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  

    এ ঘটনায় কিশোরীর বাবা (৩৭) ওই দিন রাতেই বরগুনা সদর থানায় সৃজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন।  এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা।  ওই দিন রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপে তাঁর লাশ পাওয়া যায়।  এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

    সোমবার আর্তিক সহায়তা দিতে গিয়ে সেখানে  উপস্থিত সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি বলেন "দেশকে অস্থিতিশীল করতে কুচক্রী মহল এ ধরনের নৃসংশ কর্মকাণ্ড করতে পারে।  এ ধরনের ষড়যন্ত্রর বিরুদ্ধে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে'। 

    তিনি বলেন, নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়ে সকল ধরনের আইনি সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন তারেক রহমান। পরিবারটির ভরণপোষণের দায়িত্ব, ছেলে-মেয়েদের লেখাপড়া ও  চিকিৎসার ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন বিএনপির শীর্ষ এই নেতা। সর্বোপরি বিএনপি এই পরিবারের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশ্বাস দেন তারেক রহমান।  আর তাঁর এই আশ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন নিহতের স্ত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ