ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • কাঠগড়ায় দাঁড়িয়ে চেয়ার চাইলেন আমু

     কাঠগড়ায় দাঁড়িয়ে চেয়ার চাইলেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

    শুনানি চলাকালে তিনি বসার জন্য চেয়ার চেয়ে প্রার্থনা করেন। পরে আদালতের খাসকামরা থেকে চেয়ার এনে তাকে দেওয়া হয়।

    এ বিষয়ে তার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, বয়স্ক ও অসুস্থ বিবেচনায় কাঠগড়ায় চেয়ারে বসার ব্যবস্থা করার জন্য মেনশন করা হয়। পরে তাকে কাঠের চেয়ারে বসার ব্যবস্থা করা হয়।  

    এর আগে গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

    মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্র ও জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকেলে আসামিদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ