বরিশালের থানায় থানায় নিরাপত্তা জোরদার

বরিশালের থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, নগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি থানার সরকারি সম্পদ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পেশগত দায়িত্ব। সব সময়ই এই দায়িত্ব পালন করে থাকে পুলিশ।
শুধু কোতয়ালী মডেল থানা নয়, মেট্রোপলিটনের অপর ৩ থানা এবং জেলার ১০ থানার নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এইচকেআর