ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক 
  • আমতলীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

    আমতলীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এডিস মশা নিধনে আমতলী উপজেলা পরিষদ থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার  (২৪ এপ্রিল  ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. আশরাফুল আলম। 

    এসময়  আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন,  আমতলী পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, উপজেলা যুবদলের সিনিয়র যগ্ম আহবায়ক মো. মাইনুদ্দিন মামুনসহ উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তালা উপস্থিত ছিলেন।

    এসময় ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। 

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার  ও পৌর প্রশাসক মো. আশরাফুল আলম বলেন,পৌরসভার  প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। 

    এডিস মশা প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পৌরশহর থানা, উপজেলা পরিষদসহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে এ কার্যক্রম চলবে। 

    পাশপাশি এডিস মশা প্রতিরোধে উপজেলাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। এডিস মশার  সংক্রমণ রোধে মশা নিধনের ওষুধের পাশাপাশি জীবাণুনাশক ছিটানো শুরু হবে বলেও জানিয়েছেন ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ