ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক 
  • এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়

    এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রূপালি ইলিশ। 

    শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

    জানা গেছে, শুক্রবার ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি। পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্রে মাছটি নিয়ে আছেন বাজারে নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।


    পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে মাছটি নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া। প্রতি মণ দুই লাখ বিশ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন তিনি, যার একক দাম পড়ে ১৪ হাজার টাকা।

    স্থানীয় পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালি, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।

    উল্লেখ্য, ইলিশের মৌসুম নয় এখন। এমন সময় এত বড় ও মূল্যবান ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে বাজারে ক্রেতাদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয় মাছটি ঘিরে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ