ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা পরকীয়ার জেরে মহুরি স্বামীকে শীল দিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • লাউকাঠি নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

    লাউকাঠি নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। 

    শুক্রবার দুপুর ১২টার দিকে নদীর উত্তর প্রান্তের গোডাউনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

    রাহুল লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকার বাবু সমাদ্দারের ছেলে। সে লাউকাঠি এলাকায় পিসির বাড়িতে থেকে পড়াশোনা করছিল।

    স্থানীয় বাসিন্দা আবুল কাসেম ঢালী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাহুল নদীর তীরে ব্লকের ওপর দাঁড়িয়ে পা দোলাচ্ছিল। এ সময় পা ফসকে নদীতে পড়ে যায় সে। 

    পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে প্রায় দেড় ঘণ্টা পর রাহুলের লাশ উদ্ধার করে। 

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, রাহুল সমাদ্দার লাউকাঠি নদীতে পা ধোয়ার সময় পড়ে যায়। সে সাঁতার না জানায় তীরে উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর মরদেহ উদ্ধার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ