ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক 

    বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের বেনাপোল বাজারে বিজিবি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক জয়ন্ত দত্ত (৩৪) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক হয়েছে।

    রবিবার দুপরে বিজিবি’র প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
     
    শনিবার রাত ৯টার দিকেস্থলবন্দর বেনাপোল বাজারের গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর চোরা কারবারীদের রেখেদেওয়া মোটরসাইকেলে উঠার সময় তাকে আটক করেন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের টহল দল।

    আটককৃত জয়ন্ত দত্ত’ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তীপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে। সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার। যার ট্রাক নং-ডব্লিউ বি-২৩সি-২১৪২। ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টার প্রাইজের মালামাল নিয়ে সে বৈধভাবে ভারত থেকে কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করেছে। সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর চোরাকারবারী চক্রের রেখে দেওয়া মোটরসাইকেলে উঠার সময় আটক হয়। পরে তার শরীর তল্লাশী ও নিজ হাতে বাহির করে দেওয়া ৫০০ গ্রাম হেরোইনসহ মোটর সাইকেল আটক করা হয়েছে।

    আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ