ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • শেবাচিমের কর্মচারী কালাম গাঁজাসহ পুলিশের হাতে আটক 

    শেবাচিমের কর্মচারী কালাম গাঁজাসহ পুলিশের হাতে আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী গাঁজা কালাম অবশেষে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। 

    শুক্রবার (২৫ জুন) নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ সাগরদীর সাবেক প্রয়াত চেয়ারম্যান ছালাম মিয়ার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী কোতয়ালী মডেল থানার এস আই শাহজালাল মল্লিক । 

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদী এলাকা অভিযান চালানো হয়। এসময়  প্রয়াত চেয়ারম্যান ছালাম মিয়ার বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী হালিম বেপারীর ছেলে কালাম বেপারীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্বার করা হয়েছে। 

    এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । 

    সূত্র জানিয়েছে, শেবাচিম হাসপাতালের ৫ম তলায় গাইনী ওটির ক্লিনার তহমিনা বেগম এর ছেলে কালাম। কালাম হাসপাতালের কর্মচারীদের কাছে ডিডি কালাম হিসেবে পরিচিত। তবে তিনি পরিচ্ছন্নতাকর্মী হয়ে পরিচালকের সাথে থাকেন সব সময়। এছাড়াও কালামের বিরুদ্ধে হাসপাতালের নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

     এ বিষয় জানতে চাইলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা কিছুই জানিনা। তবে কালাম অফিসে না আসায় অন্য কর্মচারীদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন তারা বাবা নাকি অসুস্থ তাই তিনি আসেননি।

    তিনি আরো বলেন, ঘটনাটি যখন শুনেছি সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এবিষয়ে জানতে হাসপাতালের পরিচালক মোঃ সাইফুল ইসলামের মুঠো ফোন ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।  
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ