ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার 

    ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাব্বত খান।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবদল কর্মী আলাউদ্দিন (৪০) ও তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সাবেক (বহিষ্কৃত) যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন (৩০)। তাঁরা তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।

    তজুমদ্দিন থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিন এবং রাত সাড়ে তিনটার দিকে ভোলার বোরহানউদ্দিন থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আলাউদ্দিন মামলার ১ নম্বর এবং ফরিদ ২ নম্বর আসামি।

    এর আগে মামলার ৩ নম্বর আসামি ঝর্ণা বেগম এবং ৫ নম্বর আসামি মানিককে গ্রেপ্তার করা হয়। গত সোমবার সাতজনের নাম উল্লেখ করে এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।


    মামলার আসামিরা হলেন আলাউদ্দিন, ফরিদ উদ্দিন, ঝর্ণা বেগম, আলমগীর হোসেন, মানিক, মামুন ও রাসেল। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৪–৫ জনকে আসামি করা হয়েছে।

    মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে এক ব্যক্তিকে (৩০) তজুমদ্দিন উপজেলার একটি গ্রামে ডেকে নেন তাঁর তৃতীয় স্ত্রী (৪০)। পরে আসামিরা ওই ব্যক্তিকে আটকে রেখে চার লাখ দাবি করেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরদিন রোববার সকালে তাঁর প্রথম স্ত্রী (৩০) আসামিদের কাছ থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ