ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন

    রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়নের  উদ্বোধন হয়েছে।

    শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

    প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডঃ মাহেব হোসেন প্রমুখ।

    সভাপতিত্ব করেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ তালুকদার আবুল কালাম আজাদ।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ জানুয়ারী ২০২৪ সালে যারা মীর জাফর খ্যাত নেতার সাথে আওয়ামী লীগে গিয়েছিলেন তাদের কারোর জায়গা বিএনপিতে হবে না।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ