ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বিএমপি'র এয়ারপোর্ট থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    বিএমপি'র এয়ারপোর্ট থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন ৪ নং ওয়ার্ডস্থ ৫ নং রহমতপুর ইউপির রহমতপুর আলী মার্কেটে ১৯ নং বিট পুলিশিং কার্যালয় এবং ৬ নং মাধব পাশা ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ২২ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
    আজ শনিবার (২৬ জুন)  বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়।

    ৬ নং মাধব পাশা ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ২২ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক।
    অপরদিকে ৪ নং ওয়ার্ডস্থ ৫ নং রহমতপুর ইউপির রহমতপুর আলী মার্কেটে ১৯ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম বার। 

    সভায় প্রধান অতিথিদ্বয় বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে  বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন। 

    অনুষ্ঠান সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ হালদার এবং সঞ্চালনায় ছিলেন এসআই  মোঃ আসাদুজ্জামান। 

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ