ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়

     সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা এবং আবু সাঈদ ও মুগ্ধসহ জুলাই অভ্যুত্থানে নিহতের প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের ‘জাতীয় শহীদ’ হিসেবে ঘোষণা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

    ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

    রুলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবু সাঈদ, মুগ্ধও ওয়াসিমসহ ২৪- এর অভ্যুত্থানে নিহতের প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের ‘জাতীয় শহীদ’ হিসেবে ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত।

    রিটে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।  

    আদালতে রিট আবেদনটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান)।

    আদেশের পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ জানান, কঠিন সময়ে ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য জুলাই অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই অভ্যুত্থানের পর দেশ সংস্কারের জন্য, দেশের হাল ধরার জন্য সাহস করে এগিয়ে এসেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসানোর পর উনি বলেছেন, এ দেশটাকে বিনির্মাণ করে নতুন রাষ্ট্র গঠনে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাব। সে লক্ষ্যে তিনি সংস্কার কমিশন গঠন করে দিয়েছেন। এর মধ্যে প্রথম বিচার বিভাগ। সেখানে পৃথক সচিবালয় গঠনের কথা রয়েছে। নির্বাচন কমিশনসহ অন্যান্য সংস্কারে হাত দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে, এ প্রথম তিনি জাতীয় সংস্কার ও দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এবং উনি নিজেই বলেছেন দেশটাকে আমরা মালয়েশিয়া বা অন্যান্য উন্নত জাতির সঙ্গে তুলনা করার জন্য কাজ করতে চান।  

    আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ আরও জানান, তিনি (মুহাম্মদ ইউনূস) যে বক্তব্য দিয়েছেন একমাত্র ফ্যাসিস্ট সরকারের দল ছাড়া সবাই ঐকমত্যের ভিত্তিতে তাকে মতামত নিয়ে সংস্কার কাজে হাত দিয়েছেন। ইতোমধ্যে অনেক সংস্কার সম্পন্ন করেছেন। তার সংস্কারের বিষয়গুলোতে একমত পোষণ করে তাকে আমরা জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা চেয়ে রিট দায়ের করি। একই সঙ্গে যারা অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অন্যদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা চেয়েছি। হাইকোর্ট শুনানি শেষে রুল ইস্যু করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ