ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে সাবেক সাবরেজিস্ট্রার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

    পিরোজপুরে সাবেক সাবরেজিস্ট্রার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক সাবরেজিস্ট্রার আবদুর রব ও তাঁর স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    আজ মঙ্গলবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয় মামলাটি করেন।

    দুদক সূত্র জানায়, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহ করা ফরমে সম্পদ বিবরণী দাখিলের সময় ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে জানা যায়, তাঁর নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যা তাঁর বৈধ আয়ের চেয়ে ২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।

    অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাবরেজিস্ট্রার হিসেবে কর্মরত অবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এ ছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়েরও অভিযোগ রয়েছে।

    দুদকের অনুসন্ধানে দেখা যায়, আবদুর রব ২০০৯ সালে সাবরেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজশিক্ষক ছিলেন এবং তাঁর নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তাঁর নিজের ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদ অর্জিত হয়। নাছরিন আক্তার শিক্ষকতা ও ব্যবসা করার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি।

    মামলার বাদী জেলা দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ