ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • এক ইলিশ বিক্রি হলো ৫৬০০ টাকা

    এক ইলিশ বিক্রি হলো ৫৬০০ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় সুনু গাজী নামের এক জেলের জালে ধরা পড়েছে এককেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে মাছটি পাঁচ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেছেন তিনি।

    কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে সুনু মাঝি।  বৃহস্পতিবার সকালে সমুদ্রে তার জালে ধরা পড়ে ইলিশটি। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে নাসির উদ্দিন নামের এক ব্যবসায়ী কিনে নেন।

    মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় মাছটি শিকার করে বাজারে নিয়ে আসেন ওই জেলে। এরকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। একটু লাভের আশায় মাছটি কিনেছি। সামান্য লাভ হলেই বিক্রি করে দেবো।

    জেলে সুনু গাজী বলেন, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে অনেক বড়। এ কারণে বেশি দামে বিক্রি করতে পেরেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। পুলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বাড়বে।

    উপজেলার বেশ কয়েকটি মাছের বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ইলিশ সংকট কিছুটা কাটতে শুরু করলেও দাম আকাশচুম্বি। আজ এককেজির ওপরের ইলিশ বিক্রি হয়েছে ২৫০০-৩২৫০ টাকা কেজি দরে। ৮০০-৯০০ গ্রামের ইলিশ ১৮৭৫-২০০০ টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ১৭৫০-১৯০০ টাকা, ৫০০-৬০০ গ্রামের ইলিশ ১০০০-১২০০ টাকা, ৩০০-৫০০ গ্রামের ইলিশ ১২০০ টাকা এবং জাটকা ৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ