ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

    মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আয়োজনে ও ইস্পাহানী ইসলামীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশাল এর পরিচালনায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার (২ সেটেম্বর) উপজেলার গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

    মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী ভূষণ রায়, সিনিয়র শিক্ষক উপানন্দ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম আকন, ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এর ক্যাম্প অর্গানাইজার মো, সোহেল হোসন, স্বেচ্ছাসেবী সংগঠন তরী মহিলা সংস্থার পরিচালক সুমন বেপারি উপস্থিত ছিলেন। 

    চক্ষু বিশেষজ্ঞ ডা. রাগীব ইমাম দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে সুবিধাবঞ্চিত তিন শতাধিক রোগিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা প্রদান করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ