ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: জাহিদ হোসেন

    কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: জাহিদ হোসেন
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন: ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।

    আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন এ কথা বলেন। এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


    জাহিদ হোসেন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৮ মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি অব্যাহত আছে এবং চলছে।

    মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।

    বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাঁরা সম্পৃক্ত ছিলেন, সব মানুষের নেতা তারেক রহমান। বিএনপি এ দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার আদায়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

    এ সময় জাহিদ হোসেন অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ