ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র করা হবে : ত্রাণ উপদেষ্টা

    উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র করা হবে : ত্রাণ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, উপকূলীয় অঞ্চলে নতুন করে ৯০টি আশ্রয়কেন্দ্র করা হবে। এর মধ্যে ভোলায় হবে ১১টি। তবে এসব আশ্রয়কেন্দ্র যথাযথ জায়গায় করা হবে, মানুষ যাতে উপকারভোগী হতে পারে। 

    সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রস্তাবিত ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের জায়গা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


    উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আমাদের দরকার হলো আশ্রয়কেন্দ্রের মাধ্যমে অধিক মানুষ যাতে শেল্টার নিতে পারে। বিচ্ছিন্ন চরের মধ্যে আমি একটা স্ট্রাকচার করলাম, সেখানে চোর-ডাকাত ও গরু-ছাগল সেটি ব্যবহার করল, এটা হবে না। সরকার পয়সা খরচ করে যে স্থাপনাগুলো করবে সেগুলো দুর্যোগকালীন সময়ে যথাযথভাবে মানুষের জীবন রক্ষা করতে হবে। আর অন্য সময়ে মানুষ সেটাকে স্কুল, মাদরাসা ইত্যাদি কাজে এবং স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহার করবে।


    এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ