ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভ্যাট কর্মকর্তাকে প্রত্যাহার না করায় পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। 

    শনিবার (২৫ অক্টোবর) সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সদস্যরা।

    সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ ঘোষণা কার্যক্রম শুরু হবে বলে জানান কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম.এ মোতালেব শরীফ।


    ব্যবসায়ীদের অভিযোগ, ৮ অক্টোবর ‘হোটেল সৈকতে এসে সহকারী কমিশনার (ভ্যাট) এ কে এম জামিউল আলম ম্যানেজারের সঙ্গে বাজে ব্যবহার করেন। ওই সময় হোটেল সৈকতের মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার নিরুপায় হয়ে হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। সভাপতির কথা শুনে ক্ষিপ্ত হয়ে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতিকে নিয়েও অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করেন।


    বক্তারা আরও বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এখানে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটন খাতের জন্য অশুভ সংকেত। অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হোটেল আল হেরা চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ১৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এসময় কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ মোতালেব শরীফ বলেন, আমরা কুয়াকাটার সব ব্যবসায়ী সঠিক সময় সরকারের ভ্যাট দিয়ে আসছি। এ ভ্যাট আদায়কালে অফিসার অশ্লীল ও বাজে মন্তব্য করে অত্যন্ত গর্জিতমূলক অন্যায় কাজ করেছেন। আমরা আগামী রোববারের মধ্যে তার প্রত্যাহার দাবি করছি। অন্যথায় সোমবার থেকে সব হোটেল-মোটেল, রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে কর্মবিরতিতে নামব।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব কাউসার হামিদ বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে ভ্যাট পটুয়াখালী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ