ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • পটুয়াখালীতে ঘুমন্ত অটোচালককে কুপিয়ে হত্যা

    পটুয়াখালীতে ঘুমন্ত অটোচালককে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সদর উপজেলার সেয়াকাঠি গ্রামে ঘুমন্ত অবস্থায় মোশারেফ খান (৪৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ২টা থেকে ৩টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোশারেফ খান ওই গ্রামের হানিফ খানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারেফ খান পেশায় একজন অটোচালক ছিলেন। ঘটনার রাতে তিনি নিজ ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য কক্ষে তার স্ত্রী ও মেয়ে ঘুমাচ্ছিলেন। আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার স্ত্রী ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোশারেফকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, পুলিশ এখনো সেখানে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন