ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির ৭ কমিটি গঠন

    গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির ৭ কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল কর্মীদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে এরইমধ্যে এই নতুন কৌশলগত কার্যক্রমটি অনুমোদিত হয়েছে।


    শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে। 

    সাত টিম ও টিম প্রধানের নামগুলো হলো মুখপাত্র:  ড. মাহদী আমিন; প্রেস : ড. সালেহ শিবলী; টিভি ও রেডিও : ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল; বিএনপি  গ্রাসরুটস নেটওয়ার্ক : ড. জিয়াউদ্দিন হায়দার; অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক - এ কে এম ওয়াহিদুজ্জামান;  কনটেন্ট জেনারেশন : ড. সাইমুম পারভেজ ; রিসার্চ ও মনিটরিং : রেহান আসাদ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ