ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশাল বিভাগের ১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

    বরিশাল বিভাগের ১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলটি বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।

    সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বরিশালের ১৬টি আসন থেকে বিএনপির যারা নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ মোঃ রাজীব আহসান, বরিশাল-৫ মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-২ ইসরাত সুলতানা ইলেন ভুট্রু, পিরোজপুর-২ আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-৩ মো. রুহুল আমিন দুলাল, বরগুনা-১ মোঃ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, পটুলাখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১ গোলাম নবী আলমগীর, ভোলা-২ মোঃ হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ মেজর (অবঃ) হাবি উদ্দিন আহমেদ বীর বীক্রম, ভোলা-৪ মো. নুরুল ইসলাম নয়ন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ