ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন
  • প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবে

    প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবে
    কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা/ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা।

    রোববার (৯ নভেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেয় ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের জানানো হয়েছে, আগামীকাল সোমবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার অগ্রগতি হওয়ায় আপাতত কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি আমরা। তবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ