ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ‘কিছুটা উন্নতির দিকে, কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া’

    ‘কিছুটা উন্নতির দিকে, কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া’
    খালেদা জিয়া/ফাইল ছবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

    মঙ্গলবার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিক অবস্থায় উন্নতি হলেও এখনই বাসায় নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আরও কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

    রবিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

    এদিকে লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

    এর আগে গত ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিল সমস্যায় ভুগছেন।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের পরামর্শই চূড়ান্ত ধরা হচ্ছে। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ