ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আমৃত্যু থেকে হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ

    আমৃত্যু থেকে হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল সেটির বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড চাইবে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

    গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ: ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের এবং পরবর্তীতে হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে শোনা যায়, আসামি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়, আন্দোলনরত ছাত্র জনতাকে হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন। এবং অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা দেননি। এর ফলশ্রুতিতে ৫ আগস্ট চানখারপুলে ৬ জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করে। একইদিন পুলিশ কর্তৃক আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। 

    অপর মামলার অভিযোগ: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দিব মর্মে উস্কানি ও আদেশ দেন। এবং অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা দেননি। এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা হয়। এই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।

    গাজী এম এইচ তামীম বলেন, একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা রায় পর্যালোচনা করছি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ