ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বাউফলে কর্মবিরতিতে শিক্ষকরা, পরীক্ষা নিলেন অভিভাবকরা

    বাউফলে কর্মবিরতিতে শিক্ষকরা, পরীক্ষা নিলেন অভিভাবকরা
    পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন অভিভাবকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে চলমান শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। এ অবস্থায় একটি বিদ্যালয়ে পরীক্ষা নিয়েছেন অভিভাবকরা।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বাউফল পৌরসভা ও আশপাশের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে পরীক্ষাকেন্দ্রে বন্ধ রয়েছে। তবে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবকিছুই সামাল দিচ্ছেন অভিভাবকেরা।

    ৬৮ নম্বর নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার দায়িত্ব পালনকারী অভিভাবক জাকারিয়া বেগম বলেন, ‌‌বাচ্চাদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন হয় বার্ষিক পরীক্ষায়। শিক্ষকদের আন্দোলনের কারণে ওই মূল্যায়ন যেন নষ্ট না হয়, তাই আমরা বাধ্য হয়েই পরীক্ষার দায়িত্ব পালন করছি।

    নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের দাবি অবশ্যই থাকতে পারে, কিন্তু পরীক্ষার সময় কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলন করতে হলে রাস্তায় করুন, কিন্তু বাচ্চাদের পরীক্ষা কেন বন্ধ রাখবেন?

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা বেগম জানান, গতকাল তিনি পরীক্ষা নিতে পারেননি। পরে উপজেলা শিক্ষা অফিসার (টিও) এসে নির্দেশনা দেন, আজ থেকেই পরীক্ষা নিতে হবে।

    তিনি আরও বলেন, সহকর্মীরা কর্মবিরতিতে থাকায় পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। টিও (শিক্ষা অফিসার) স্যার জানিয়েছেন, প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিতে হবে।

    এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ