ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

    খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান
    মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিন বাহিনী প্রধান/ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টা ২৭ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।

    হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী গত ২৭ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন।

    জাহিদ হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ চিকিৎসাব্যবস্থা তদারক করছেন ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক্ষেত্রে যেসব দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের ধন্যবাদ দেন জাহিদ হোসেন।

    কোনো ধরনের গুজব ছড়ানোর এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানান তিনি। বলেন, সবার দোয়া ও আশীর্বাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। আপনারা কোনো গুজবে কান দেবেন না। দেশবাসীর দোয়ায় তিনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের বিষয়ে এবং তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের জানাবেন উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, আমি তার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করবো। এর বাইরে অন্য কারও ব্রিফিংয়ে কান না দেওয়ার জন্য দল আপনাদের অনুরোধ করছে। এটা মানলে গুজব ছড়ানোর কোনো সুযোগ থাকে না।

    বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখছেন। আজকেও দেখার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন এবং দেখবেন। দেখার পর যদি বিদেশে নেওয়ার মতো হয়, যদি প্রয়োজন পড়ে, তখনই নিয়ে যাওয়া হবে। আমাদের সব প্রস্তুতি আছে। কিন্তু মনে রাখতে হবে, রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ এ মুহূর্তে আমাদের নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ