ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ফয়জুল করীম

    নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ফয়জুল করীম
    বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

    তিনি বলেন, নির্বাচনকে পেছনে হটানোর ষড়যন্ত্র চলছে। আমরা সরকারকে বলতে চাই, নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে পাঁচ দফা দাবি আদায়ে আট দলের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

    মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বো। কিন্তু ২৪-এর পরও চাঁদা বন্ধ হয়নি। নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। এ দেশ আমরা চাইনি।

    তিনি বলেন, আগামীতে একটা আন্দোলন হবে। আগামীতে ইসলামি হুকুমত কায়েম করতে চাই। ইসলামি হুকুমত হলে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে কেউ খাবে না- তা হবে না। দেশের একটা টাকাও বিদেশে পাচার হবে না।

    আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, কেউ দেশের পক্ষে আর কেউ ভারতের পক্ষে। আজ থেকে দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ