ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন

    পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন
    ইনসেটে নতুন প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ দুমকী) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখা।

    সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পৌরসভার ইত্যাদি সড়কের চৌরাস্তা এলাকায় সংবাদ সম্মেলনে পটুয়াখালী শাখার সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম বলেন, পূর্বঘোষিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কার্যক্রমে অবহেলার অভিযোগে প্রার্থিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরিবর্তে ওই আসনে পটুয়াখালী জেলা শাখার সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‌‌‘ইসলামী আন্দোলন সবসময় নৈতিকতা, শৃঙ্খলা ও সুপারিশ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয়। যে কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে দল কঠোর অবস্থান বজায় রাখবে।


    সংবাদ সম্মেলনে জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ