ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • করোনা সংক্রমণ সামাল দিতে

    ঘোষিত তফসিলের সব নির্বাচন স্থগিত

     ঘোষিত তফসিলের সব নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে সরকারের কঠোর বিধিনিষেধ চলাকালে ঘোষিত তফসিলের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    শুক্রবার (৯ এপ্রিল) ইসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

    এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানটি এ আদেশ দেয়।

    এরই মধ্যে আদেশের একটি চিঠি স্থানীয় সরকার বিভাগকে পাঠিয়েছে ইসি। এতে স্থানীয় সরকার বিভাগকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    ইসির আদেশে জানানো হয়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনার সংক্রমণ বেড়ে গেছে। তাই জনসমাগম এড়ানোর লক্ষে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নম্বর সাধারণ ওয়ার্ডেও শূন্য সদস্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

    আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২৯(৩) অনুসারে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৯(৫) ধারা অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা এবং প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি অবহিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

    এর আগে গত ২৯ মার্চ নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ বন্ধ করে দেয় ইসি। করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে কমিশনের কর্মকর্তারা ৫০ শতাংশ অফিস করবে বলেও সিদ্ধান্ত হয়েছিল।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ