ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • বাংলাদেশি প্রত্যাহারকৃত কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে গ্রেফতার

    বাংলাদেশি প্রত্যাহারকৃত কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে গ্রেফতার
    মো. ফয়সাল আহমেদ। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

    শনিবার (২০ ডিসেম্বর) একটি যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

    সূত্র জানায়, বার্মিংহামের সলিহুল এলাকা থেকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৭ মে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংযত আচরণের অভিযোগে ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ তথা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে তাকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়। তবে তিনি দেশে ফেরেননি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ