ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • হলফনামা

    মামুনুল হকের নগদ আছে ৮৩ লাখ টাকা, নেই বাড়ি

    মামুনুল হকের নগদ আছে ৮৩ লাখ টাকা, নেই বাড়ি
    মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-১৩ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মনোনয়নপত্রের সঙ্গে তিনি হলফনামাও জমা দিয়েছেন।

    হলফনামার তথ্য অনুযায়ী, তার হাতে নগদ অর্থ রয়েছে ৮৩ লাখ ২ হাজার ৮৩৭ টাকা। ব্যবসা থেকে বছরে তার আয় ৬ লাখ ৫৮ হাজার ৪৪৪ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে বছরে আয় ৬ লাখ ৫৬ হাজার ৮৯০ টাকা।


    রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এ সময় তিনি হলফনামাও দাখিল করেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি মাস্টার্স/এম বি এ উল্লেখ করেছেন।

    তথ্য অনুযায়ী, তার নামে ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিচারাধীন, একটি তন্তাধীন, বাকি মামলাগুলোতে তিনি প্রত্যাহার, অব্যাহতি বা খালাস পেয়েছেন।

    মামুনুল হকের জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ব্যাংকে তার কোনো টাকা নেই। তার বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত কোনো শেয়ার নেই। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে এক লাখ টাকার। তার নামে দুই লাখ টাকার আসবাবপত্র রয়েছে। কোনো আগ্নেয়াস্ত্র নেই। অকৃষি জমির মূল্য ৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা। তার নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন বা কৃষি জমি নেই।

    তিনি ২০২৫-২০২৬ সালের আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখিয়েছেন ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা। আয়কর রিটার্নে সম্পদের মোট মূল্য ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩৯৫ টাকা উল্লেখ করা হয়েছে এবং তিনি ৪৯ হাজার ৩৪ টাকা আয়কর দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ