ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

    বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি ঘোষণা করায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন।

    গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। প্রথমদিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার ইংরেজি ও মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ