ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা পুরো মাস নয়, এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত পটুয়াখালীতে গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ বরিশালে বিএনপির তিন নেতাকে বহিষ্কার চার দিন নির্বাচনি এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
  • পটুয়াখালীতে গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

    পটুয়াখালীতে গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি কর্মীদের দ্বারা তিন মাসের অন্তঃসত্ত্বা নারীসহ সাধারণ নারীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেতাকর্মীরা।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে সড়কে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।


    মহিলা জামায়াত নেত্রী ডা. জাকিয়া ফারহানার নেতৃত্বে আয়োজিত কর্মসূচির একপর্যায়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ অংশ নেন।

    সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আবার যদি আমাদের মা-বোনদের হেনস্তা করার দুঃসাহস করা হয়, তাহলে যেভাবে আমরা থানা ঘেরাও করেছি, ঠিক সেভাবেই বাউফলের জনগণ তাদের বাড়ি ও এলাকা ঘেরাও করবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জীবন বাজি রেখে হলেও আমরা তাদের সম্মান রক্ষা করব।

    তিনি অভিযোগ করে বলেন, চন্দ্রদ্বীপে আমাদের অন্তত ২৫ জন নেতাকর্মীকে কুপিয়ে ও মারাত্মকভাবে আহত করা হয়েছে। এমনকি তিন মাসের গর্ভবতী এক মায়ের পেটে লাথি মেরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বাউফলের জনগণ লংমার্চসহ কঠোর কর্মসূচি গ্রহণ করে দোষীদের বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    মহিলা জামায়াতের নেত্রী ডা. জাকিয়া ফারহানা বলেন, আমরা নারীরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছি, আমাদের অধিকার ও নিরাপত্তার দাবি জানিয়েছি। অথচ বিপ্লবের মাত্র কয়েক মাস পরই আমাদের মা-বোনদের ওপর এমন বর্বরতা চালানো হচ্ছে।

    তিনি বলেন, চন্দ্রদ্বীপ, দাসপাড়া ও ধুলিয়ায় আমাদের হিজাব টেনে খুলে নেওয়া হয়েছে, বোরকা খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি শুধু নারীদের ওপর হামলা নয়, মানবতার ওপর আঘাত।


    এদিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বলেন, গতকাল প্রায় পঞ্চাশেরও বেশি আহত রোগী হাসপাতালে এসেছিলেন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, কয়েকজন ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী নারী। তিনি হাসপাতালে আসার সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ