ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সাপলেজা গ্রামের ঝাটিবুনিয়া এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১টি খড়ের গাদা ও গোয়ালঘরসহ  ৩টি গরু পুড়ে ছাই হওয়ার ঘটনা  ঘটেছে । 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঝাটিবুনিয়া এলাকার বাসিন্দা মৃত ওহাব মুন্সির ছেলে আলতাফ মুন্সির বাড়িতে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতংক বিরাজ করছে।

ভুক্তভোগী কৃষক আলতাফ মুন্সি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গরুর চিৎকার শুনতে পাই এবং সাথে সাথে বের হয়ে দেখি আমার গোয়াল ঘরে আগুন। তখন ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নিভাতে ব্যর্থ হলে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার একটি খড়ের গাদা, গোয়ালঘর সহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে  নিরাপত্তা হীনতায় ভুগছি। 

স্থানীয় এলাকাবাসীর পক্ষে আনোয়ার মুন্সি জানান, ভুক্তভোগী আলতাফ মুন্সির ডাক চিৎকার শুনে তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে দেখি আগুন। পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেই এবং তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা  ব্যবস্থা নেয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন