ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

    পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের দেয়ার চেষ্টা করেছে কিছু দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিচে একটি টিমের কক্ষের বাহিরে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে যানা যায়, বিদ্যালয়ের নিচতলার একটি কক্ষের জানালা দিয়ে দুর্বৃত্তরা টায়ারে আগুন ধরিয়ে দেয়। পাশের মসজিদে নামাজ শেষে ফেরার পথে কয়েকজন মুসল্লি আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের ধারণা, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় আতঙ্ক ছড়াতেই এই অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।
     
    এ বিষয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, রাত ৯ টার দিকে কে বা কারা ভোটকেন্দ্রের একটি কক্ষে র জানালা দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ