ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • শান্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী

    শান্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘যে নারী প্রতিশোধ স্পৃহার পরিবর্তে শান্তি খুঁজে পেয়েছে, তাকে বিব্রত করা সম্ভব নয়’—মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রামে এমন বার্তাই দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

    গত কয়েক মাসে  ধরে নায়িকার পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়েছে। স্বামী রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরেই ক্রমাগত চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে দুজনকে নিয়ে।

    অনলাইনেও বিভিন্ন পোস্টের মাধ্যমে পরোক্ষ ঝগড়া হয়েছে দু’জনের। কিন্তু সব ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। এই টানাপড়েনের মধ্যেই শ্রাবন্তীর জীবনে ফের নতুন বসন্ত। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তার প্রেমের জল গড়িয়েছে অনেক দূর। তাই কি ভেঙে যাওয়া সম্পর্কের থেকে নিজেকে সরিয়ে নিয়ে শান্তি খুঁজে পেয়েছেন শ্রাবন্তী? সেই কথাই কি ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী?

    অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে নেটাগরিকরা আঁচ করছেন তেমনটাই। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।


    এদিকে, ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে শ্রাবন্তীর। হইচইয়ের ‘দুজনে’ শিরোনামের এই ওয়েব সিরিজে তার বিপরীতে থাকবেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই উন্মুক্ত হবে ওয়েব সিরিজটি।

    সূত্র : আনন্দবাজার


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ