ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট ওষুধ শিল্পপতি আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ইন্টারনেট–সেবায় সব ধরনের কর ও ভ্যাট মওকুফের দাবি আইএসপিএবির আগৈলঝাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি
  • ‎ঝালকাঠিতে হ্যাডসের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ‎ঝালকাঠিতে হ্যাডসের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎ঝালকাঠিতে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর উদ্যোগে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আককাস সিকদার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মন্নান তাওহীদ।

    আরও উপস্থিত ছিলেন হ্যাডস এর উপদেষ্টা মাওলানা মো: আলমগীর হোসেন।ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ ও চিত্ত রঞ্জন দত্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুর রহমান পারভেজসহ আরও অনেক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

    ‎সভায় বক্তারা বলেন, সমাজ উন্নয়নে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বলেও তারা উল্লেখ করেন।

    ‎এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা তাদের মতামত তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ